• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2021   Saturday

খাগড়াছড়িতে খাঁক খাঁকরা ফুটবল এসোসিয়েশন এর শুভ উদ্বোধন উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২অক্টোবর) বিকেলে জেলা সদরে পানখাইয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ঠিকাদার নিপুন চাকমা (লক্ষী)।

 

আলোচনা সভায় খাঁক খাঁকরা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মংহ্লাঞো মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন প্রধান অতিথি নিপুন চাকমা(লক্ষী), খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুটবল কোচ ক্যহ্লাচাই চৌধুরী।

 

এ সময় বিভিন্ন ফুটবল একাডেমি ও ক্লাবের কোচ ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা করলে স্বাস্থ্যের জন্য ভালো। তবে ভালো করে পড়ালেখাও চালিয়ে যেতে হবে। লেখাপড়ার সাথে খেলাধুলা সম্পর্ক রয়েছে। তবে ভালো খেলোয়াড় হতে হলে শৃঙ্খলা, নিয়ম নীতি পালন করতে হয়। তাহলে ভালো একজন খেলোয়াড় হতে পারবে। সাথে কোচ, সিনিয়র খেলোয়াড় ও সংশিষ্টরা কর্মকর্তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। খাঁক খাঁকরা ফুটবল এসোসিয়েশন এর বিষয়ে বলেন, যেকোনো জিনিস শুরু করাটা কঠিন নয়, টিকিয়ে রাখাটা কঠিন। লেখাপড়া করার পাশাপাশি ভালো খেলোয়াড় হওয়ার চেষ্টা করতে হবে।

 

বক্তারা আরও বলেন, অনেক অভিভাবক এখনো খেলাধুলা করলে পড়ালেখা নষ্ট হয়, মনে করে। সেটা কিন্তু ভুল ধারণা। খেলা পারলে দেশে বা বিদেশের যেকোন প্রান্তে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হবে। নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ হবে। তবে সেজন্য সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে।

 

---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ