• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকল প্রেস ক্লাব থেকে শান্তিময়, পলাশ ও পলাশকে বহিষ্কারের সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2021   Friday

বিভিন্ন অনলাইন পোর্টাল ও পত্রিকায় প্রকাশিত বরকল প্রেস ক্লাবের শান্তি ময় চাকমা, পলাশ চাকমা ও নিরত বরণ চাকমাকে বহিষ্কারের সংবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


শুক্রবার বিভিন্ন গণ মাধ্যমের কাছে পাঠানো বরকল প্রেস  ক্লাবের বর্তমান সভাপতি শান্তি ময় চাকমা এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।


বিবৃতিতে দাবী করা হয়, বরকল উপজেলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি বিহারী চাকমা ও সাধারণ সম্পাদক উছিংচা রাখাইন কায়েস তারা দু’জনেই দীর্ঘ দিন ধরে বরকল প্রেস কাবের স্বার্থ বিরোধী ও সংগঠন বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা,ক্লাবের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সহিত অসদাচরণের চরম অভিযোগ রয়েছে। যার সকল অভিযোগের যথার্থ প্রমাণাদি রয়েছে। শুধু তাই নয়, তারা দু’জনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অগ্রাহ্য করে সম্পূর্ণ সাংগঠনিক নিয়ম বহির্ভূতভাবে হীন উদ্দেশ্যে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য কিছু অপেশাদার সংবাদকর্মী নামধারী লোককে বরকল প্রেস ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেন। যার কারনে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তাদের এহেন হীন কার্যকলাপের জন্য পরবর্তীতে প্রেস ক্লাবের একটি সভা আহবান করেছিল। সভায় তৎকালীন অর্থ সম্পাদক শান্তিময় চাকমাকে আহবায়ক করে একটি এডহক কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে ওই এডহক কমিটির মাধ্যমে বরকল প্রেস ক্লাবে  সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শান্তিময় চাকমাকে সভাপতি, মোঃ আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও পলাশ চাকমাকে অর্থ সম্পাদক করে নতুন কমিটি গঠিত হয়। ওই কমিটিতে নিরত বরণ চাকমাকে সহ-সভাপতি, রিফতী রহমান রিতু ও লক্ষী ময় চাকমাকে নির্বাহী সদস্য করা হয়। 


বিবৃতিতে  আরো দাবী করা হয়, সম্মেলনে উছিংচা রাখাইন কায়েসকে বিভিন্ন অনৈতিক কারনে সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যার ফলে পরবর্তীতে বিহারী চাকমা ও উছিংচা রাখাইন কায়েসের দ্বারা উক্ত তিন জনকে বহিষ্কারের প্রশ্নই উঠে না।  এই বহিষ্কার সম্পূর্ণ অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক ও হাস্যকর।


বিবৃতিতে সকল ধরণের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে অন্যথায় তারা যদি পরবর্তীতে আবারও এধরণের হীন কর্মকান্ড ও ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে বরকল প্রেস ক্লাব কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।


অপর এক বিবৃতিতে দাবী করা হয়, প্রাক্তন সভাপতি বিহারী চাকমা দীর্ঘ দিন ধরে বরকল প্রেস ক্লাবের স্বার্থ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত এবং কোন মিডিয়ার সাথে যুক্ত না থাকায় এবং তার বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্নীতি, অসদাচরণের দায়ে বরকল প্রেস ক্লাব থেকে তার নির্বাহী সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গেল ২০ অক্টোবর  বরকল প্রেস ক্লাবে এক জরুরী সভায় ক্লাবের সকল সদস্যদের সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাই বরকল প্রেস ক্লাবের সাথে বিহারী চাকমার কোন প্রকার সম্পর্ক বা সংশ্লিষ্টতা  নেই আর।  এছাড়া প্রাক্তন সাধারন সম্পাদক উছিংচা রাখাইন রাঙামাটি প্রেস ক্লাবে সদস্য অর্ন্তভূক্তি হওয়ায় তিনি বরকল প্রেস ক্লাবের গঠনতন্ত্রের নিয়মাবলি ভঙ্গের কারণে তাকে সকল সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
-প্রেস বিজ্ঞপ্তি।

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ