• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সাংবাদিক জামালের ১৫ তম মৃত্যূ বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2022   Sunday

রাঙামাটিতে সাংবাদিক জামাল উদ্দীনের ১৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। তবে দীর্ঘ ১৫বছরেও সাংবাদিক জামাল উদ্দীন হত্যাকান্ডের জড়িতদের গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ  করেছেন রাঙামাটির সাংবাদিক সমাজ ও তার পরিবার।


সাংবাদিক জামাল উদ্দীনের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, দোয়া, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তার পরিবার।  তবে প্রতি বছরের ন্যায় এ বছর সাংবাদিক সমাজ জামাল হত্যার বিচারের দাবিতে বিভিন্ন মানববন্ধন ও প্রতিবাদ সামাবেশের আয়োজন করার কথা থাকলেও তা হয়নি। দীর্ঘ বছরেও বিচার না পেয়ে হতাশা দেখা দিয়েছে সাংবাদিক মহলের মধ্যে।


রাঙামাটির সাংবাদিক জামালের ছোট বোন সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু জানান, দীর্ঘ ১৫ বছরেও যে হত্যাকান্ডের আসামী গ্রেফতার হয়নি। সে হত্যা কান্ডের বিচার আদৌ বিচার হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কায় আছি। আমার ভাই সাংবাদিক জামাল হত্যার পেছনে বড় কোন রহস্য লুকিয়ে আছে কি না তাও আমার জানা নেই।

 

তিনি আরো জানান, ভাইয়ের বিচার না পেয়ে আমি আস্থাহীনতায় রয়েছি। তবে সরকার চাইলে আমি আমার ভাই সাংবাদিক জামাল হত্যার বিচার পাবো।


উল্লেখ্য, ২০০৭ সালে ৫মার্চ নিখোঁজ হন রাঙামাটির সাংবাদিক মো. জামাল উদ্দীন। এপর ৬মার্চ রাঙামাটি পর্যটন এলাকার হেডম্যান পাড়ার জঙ্গলে তার রক্তাত্ব মরদেহ উদ্ধার করে তার পুলিশ। দৈনিক বর্তমান বাংলা, বার্তা সংস্থা আবাস ও বেসরকারি টেলিভিশন এনটিভিতে কর্মরত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ