• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অবস্থান কর্মসূচি পালন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2021   Saturday

সারা দেশে হিন্দু সম্প্রদায়েরর মন্দির ও বাড়ীঘরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ও বাংলাদেশ থেকে উগ্র মৌলবাদ বন্ধের দাবীতে শুক্রবার রাঙামাটিতে গণ অবস্থান কর্মসূচি  পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

 

জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গণ  অবস্থান কর্মসূচি চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি শাখার সভাপতি দীপন ঘোষ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সহ সভাপতি কুশৌল চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ইন্দ্র দত্ত তালুকদার অরূপ মুৎসুদ্দি প্রমুখ। 

 

গণ অবস্থান কর্ম সূচি শেষে শহরে একটি বিক্ষোভ-মিছিল  বের করা হয়। বিক্ষোভ-মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মারি ষ্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়।  এতে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

 

সমাবেশে এসময় বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানিয়ে সাম্প্রদায়িক হামলায় জড়িত প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান। পাশাপাশি বক্তারা সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ