• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএমএ এর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2021   Sunday

দেশে সাম্প্রতিক সময়ে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামালা অগ্নিসংযোগের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খাগড়াছড়ি জেলা শাখা মানববন্ধন করেছে। রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বিএমএ খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি ডা. সুভাষ বসু চাকমার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ। মানববন্ধনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মিটন চাকমাসহ জেলা সদরের অধিকাংশ চিকিৎসকগণ অংশ নেন।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

এসময় বক্তারা বলেন, আজ থেকে পঞ্চাশ বছর আগে এদেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছিল বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীনতা অর্জন করে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো এদেশ সোনার বাংলা হবে। যেখানে ধর্মীয় সম্প্রীতি ও সৌহাদ্যের পরিবেশ বজায় থাকবে। কিন্তু কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে এ দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা চালাচ্ছে। এই কুচক্রীদের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে সোনার বাংলাদেশ গড়ে তুলতে হবে। বক্তারা সাম্প্রতিক সময়ে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানানো হয়। এবং এসব ঘটনায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করার দাবী জানান বক্তারা। একি সাথে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও দাবী করা হয়।


ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ