• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে ইউপি মেম্বার নিহতের ঘটনায় আটক ৭, মামলা দায়ের

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2021   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলায় নির্বাচনী সহিংসতায় কাপ্তাই ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার সজিবুর রহমান সজিব নিহতের ঘটনায় ওই ওয়ার্ডে নির্বাচন স্থগিতের ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এ হত্যকান্ডের থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


জানা গেছে, নিহত কাপ্তাই ৫নং ওয়ার্ডোর সজিবুর রহমান সজিবের বোন দুধ নাহার বুধবার রাতে বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামী করে কাপ্তাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বুধবার উপজেলায় বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আরো ৬ জনকে আটক করেছে। এ নিয়ে এ হত্যাকান্ডের ঘটনায় মোট ৭ জনকে আটক করেছে পুলিশ।


এদিকে, কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের এক জন সাধারণ সদস্য প্রার্থী নিহড হওয়ায় বুধবার সন্ধ্যা ৭ টায় নির্বাচন কমিশন থেকে প্রেরিত বার্তায় ওই ওয়ার্ডের নির্বাচন স্থগিতের কথা জানানো হয়েছে।


কাপ্তাই থানার ওসি নাছরি উদ্দিন জানান, বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬জনকে আটক করেছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।


উল্লেখ্য মঙ্গলবার রাতে কাপ্তাই উপজেলা সদরের নতুন বাজার এলাকায় আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী প্রকৌশলী আব্দুল লতিফ ও আওয়ামীলীগের সমর্থন বঞ্চিত প্রার্থী মহিউদ্দীন পাটোায়ারী বাদলের সমর্থকদেও মধ্যে সংঘর্ষে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সজিবুর রহমান সজিব নিহত হন। এ ঘটনায় তিন জন আহত হন। ওই রাতেই পুলিশ জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে। কাপ্তাই উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ