• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপিত

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Dec 2021   Saturday

 শনিবার রাঙামাটিতে আন্তর্জাতিক পর্বত দিবস উদযাপিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সদস্য সবির কুমার চাকমা। আলোচ্য দিবসটির উপর প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. নিখিল চাকমা।


প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, পরিষদ সদস্য প্রবর্তক চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা এবং জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। এর আগে পরিষদ চত্তরে অতিথিরা বেলুন এবং কবুতর উড়িয়ে দিবসটির শুভসূচনা করেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ের ক্ষতি না করে এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানো গেলে পার্বত্য চট্টগ্রামের কৃষির প্রসার ঘটিয়ে অর্থনৈতিক উন্নয়ন ঘটনো সম্ভব। বাইরের উন্নত দেশের ন্যায় আমাদের দেশের পর্বতগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করা সম্ভব। পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই ভবিষ্যতকে সামনে রেখে আমাদের বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে হবে। প্রকৃতির অপরূপ দান পাহাড়, পর্বতকে সুরক্ষা করে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই দিবসটি পালন বিশেষ তাৎপর্য বহন করে।

 

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আমরা এখন সবকিছু হারিয়ে আফসোস করছি। ছড়াতে পানি নেই এবং পানি না থাকার কারণে বনও ধ্বংস হওয়ার পথে। পরিবেশ এবং পাহাড় নিয়ে যেভাবে সচেতন হওয়ার কথা সেভাবে আমরা সচেতন হইনি। এক বক্তা বিখ্যাত মণীষী কনফুসিয়াসের উদ্ধৃতি দিয়ে বলেছেন এই পৃথিবীর মালিক আমরা নই, আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের সন্তানেরা এই পৃথিবীর মালিক। কথাটা আমিও বিশ^াস করি। আমরা যদি আমাদের সন্তানদের ভালোবাসি এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে এই পৃথিবীর যাতে খারাপ কোন কিছু না হয় তার চেষ্টা করতে হবে।


তিনি আরো বলেন, ৫০ এর উপরে যাদের বয়স তারা পূর্বের এবং বর্তমান যুগটা দেখেছে। বাবা এবং দাদার আমলে মানুষ কম ছিল এবং পরিবেশ ভালো ছিল। গ্রামের মানুষেরা পরিবেশ নিয়ে সচেতন। প্রকৃতির সঙ্গে তারা খাপ খাইয়ে চলতে অভ্যস্ত। ১৭ সালে প্রাকৃতিক দুর্যোগে বেশি ক্ষতি হয়েছে পৌর এলাকায়। গ্রামে নয়। বাইরের মানুষ এখানকার পরিবেশের সাথে অভ্যস্ত এবং পরিচিত নয় বলেই এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। শুধু পরিবেশ পরিবেশ বলে সময় নষ্ট করলে চলবেনা। পরিবেশ উন্নয়নের জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আমাদেরকে পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম হাতে নিতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ