• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

রাঙামাটি পৌরসভার পাশাপাশি বেসরকারি সংগঠনকে পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনায় কাজে লাগানোর পরিকল্পনা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jan 2022   Sunday

রাঙামাটি পৌরসভার পাশাপাশি পর্যায়ক্রমে বর্জ্য ব্যবস্থাপনায় ওয়ার্ড ভিত্তিক বেসরকারি সংগঠনকে কাজে লাগানোর পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।

 

রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটি’র উদ্যোগে পৌরসভার মেয়রের কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

 তিনি আরো বলেন, শহরের বর্জ্য ব্যবস্থাপনায় ইতিমধ্যে কালিন্দিপুর এবং কল্যানপুরে পৌরসভার পাশাপাশি বেসরকারি সংগঠনের মাধ্যমে বর্জ্য অপসারনের প্রক্রিয়া শুরু হযেছে এবং পর্যায়ক্রমে এটা প্রসার করা হবে। তাছাড়া সভায় পৌরসভা রাস্তায় পরিস্কার-পরিচ্ছন্নতা, সড়ক বাতি স্থাপন, শহীদ মিনার প্রাঙ্গণে পাবলিক টয়লেট নির্মান, রাস্তায় গরু চড়ানো, রাস্তায় ফুটফাট দখল সংক্রান্ত, নারীদের জন্য আলাদা বাজেট বরাদ্দ, সিজিজেন চার্টার স্থাপন ইত্যাদির বিষয়ে কার্যকর ভূমিকা নেয়ার জন্য আলোচনা হয়।

 

 মেয়র বলেন, রাঙামাটি পৌরসভা সেবার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। পৌরসভার বিদ্যমান সেবা সম্পর্কিত তথ্য জনসাধারণকে সচেতন করার মাধ্যমে পৌরসভায় জবাবদিহিতা সৃষ্টিতে ভূমিকা রাখছে। পৌরসভার সেবার মান উন্নয়নে বর্তমান পরিষদ দায়িত্বপালনে আন্তরিক রয়েছে এবং জবাবদিহিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। পৌরসভার সকল কার্যক্রমের জন্য পৌর নাগরিকদের নিকট জবাবদিহি করার মাধ্যমে নাগরিক বান্ধব পৌরসভা গঠনে তৎপর রয়েছে।

 

মতবিনিময় সভার সভাপতি নিরূপা দেওয়ান তার বক্তব্যে নাগরিক বান্ধব সেবা প্রতিষ্ঠান হিসেবে রাঙ্গামাটি পৌরসভা গঠনের প্রয়াসকে স্বাগত জানান। তিনি সকল দপ্তরের সাথে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম ত্বরান্বিত করার অনুরোধ করেন। সভায় প্যানেল মেয়র কালায়ন চাকমা, সনাক সদস্য অমলেন্দু হাওলাদার, রনজিত নাথ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

সভায় কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ, সনাক, স্বজন, টিআইবি’র কর্মীবৃন্দ এবং ইয়েস সদস্য উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন সনাকের সদস্য এবং স্থানীয় সরকার বিষয়ক উপ কমিটির আহবায়ক মুজিবুল হক বুলবুল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ