• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটির তিন উপজেলার ১৭ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের জয়জয়াকার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2022   Monday

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে রাঙামাটির তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নে সোমবার নির্বাচন শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ফলাফলে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। মাত্র ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী জয়ী হয়েছেন। বাকী ১৩টি ইউনিয়নে স্বতন্ত্র ও আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীদের জয়জয়াকার ঘটেছে।


রাঙামাটির তিন উপজেলার মধ্যে লংগদু উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন আটারকছড়া ইউনিয়নে অজয় মিত্র চাকমা ও গুলশাখালী ইউনিয়নে শফিকুল ইসলাম ও বগাচতর ইউনিয়নে মোঃ আবুল বাশার। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন ভাসন্যাদম ইউনিয়নের হযরত আলী, মাইনিমুখ ইউনিয়নে মোঃ কামাল হোসেন কমল, লংগদু ইউনিয়নে কুলিন মিত্র আদু এবং স্বতন্ত্র প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন কালাপাকুজ্যা ইউনিয়নের আব্দুল বারেক।

 

বাঘাইছড়ি ইউনিয়নের ৮টি ইউনিয়নের মধ্যে শুধু বাঘাইছড়ি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ প্রার্থী অলিভ চাকমা ও স্বতন্ত্র প্রার্থী রুপকারী ইউনিয়নের জ্যাসমিন চাকমা ওরফে ধনেশ্বর  বিনা প্রতিদ্বন্ধিতায় বেসকারীভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেসকারীভাবে বিজয়ী হয়েছেন সাজেক ইউনিয়নে অতুলাল চাকমা, সার্বোয়াতলী ইউনিয়নে ভূপতি রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নে আপন চাকমা, বঙ্গলতলী ইউনিয়নে জ্ঞান জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়নে বিল্টু চাকমা, এবং আমতলী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মুজিবুর রহমান।

 

জুরাছড়ি ইউনিয়নে ৪টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও মাত্র দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অন্য দুটি ইউনিয়ন দুমদুম্যা ও মৈদং ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন হওয়া দুই ইউনিয়নের মধ্যে স্বতন্ত্র প্রার্থী বেসকারীভাবে বিজয়ী হয়েছেন জুরাছড়ি ইউনিয়নে ইমন চাকমা ও বনযোগীছড়া ইউনিয়নে সন্তোষ বিকাশ চাকমা।

 

উল্লেখ্য, ১৭ টি ইউনিয়নের মধ্যে বাঘাইছড়ি উপজেলার বাঘািইছড়ি ও রুপকারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী  বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।  ফলে তিনটি উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে ১৯ জন, লংগদু উপজেলায় ৭টি ইউনিয়নে ৩২ জন ও জুরাছড়ি উপজেলায় ২টি ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।  এছাড়া ১৭টি ইউনিয়নে সাধারন সদস্য পদে ৪১১ জন ও সংরক্ষিত নারী আসনে ১৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তিন উপজেলার ১৭টি ইউনিয়নে ১৫৮টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১লাখ ২৮ হাজার ৩৬৮ জন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ