• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে নব যোগদানকৃত চিকিৎসকদের জেলা পরিষদের সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2022   Monday

সোমবার রাঙামাটিতে নব যোগদানকৃত চিকিৎসকদের  সংবর্ধনা  দেওয়া হয়েছে।


পরিষদের সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কমিটির আহŸায়ক ও পরিষদ সদস্য সবির কুমার চাকমা এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। এসময় পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমা,  পরিষদ সদস্য ঝর্ণা খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানসহ ১০ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূয়েন খীসা এবং সভা পরিচালনা করেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শওকত আকবর খান।



প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী বলেন, আজকের এই দিনটি (৭ই মার্চ) আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্য যে দিক নিদের্শনামূলক বক্তব্য দেন তার কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট এ শাহাদাতবরণকারী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ এবং সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানান।



তিনি নবাগত ডাক্তারদের স্বাগত জানিয়ে বলেন, সরকারের ঐকান্তিক সদিচ্ছায় রাঙামাটি জেলায় ৭৫জন  চিকিৎসক যোগদান করায় জেলার স্বাস্থ্যখাতে বিরাট গুণগত পরিবর্তন হবে। স্বাস্থ্য বিভাগে একাধিক সমস্যা থাকলেও স্থানীয় পর্যায়ে জেলা পরিষদের উদ্যোগে সেসমস্ত সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, ডাক্তারদের সঙ্গে মতবিনিময়কালে কিছু সমস্যা যেমন উপজেলা এবং জেলা পর্যায়ে ডাক্তারদের আবাসন সমস্যা, নার্স, স্বাস্থ্য সহকারি এবং পরিচ্ছন্নতা কর্মী সংকটের বিষয়গুলো উঠে এসেছে। সমস্যাগুলো যেন দ্রæততার সাথে সমাধান হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্যে বলেছেন। আমরা সকলে সে লক্ষ্যে কাজ করে যাবো। কভিড চলাকালীন সময়ে আমরা যে আতংকের মধ্যে ছিলাম তা থেকে বেরিয়ে আসার জন্য চিকিৎসকদের ভূমিকা ছিল অপরিসীম। শুধু চিকিৎসক নয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট নার্স, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সকলের ঐকান্তিক চেষ্টা এবং পরিশ্রমে আমরা সে আতংকের জগত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি। তিনি আশা প্রকাশ করেন, নবযোগদানকৃত ডাক্তাররাও রাঙামাটি স্বাস্থ্য বিভাগের অতীতের সাফল্যকে চলমান রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ