• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী উপলক্ষে রাবিপ্রবির বিভিন্ন কর্মসূচি পালন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2022   Thursday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচী পালন করেছে। 

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ঝগড়াবিলস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।  বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয় । পুস্পস্তবক অর্পণ শেষে  বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যলয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক জনাব ম আ স শামসুদ্দীন শিশির, রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সপ্তর্ষি চাকমা, রাবিপ্রবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা এবং রাবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আসাদুজ্জামান। 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোসা. হাবিবা। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ঝগড়াবিলস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়।

 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর হোসাইন কবির। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন।  

 

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যলয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা বলেন, “বর্ণাঢ্য ছাত্র রাজনীতির সিঁড়ি বেয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেন বাংলার আশা আকাঙ্ক্ষার প্রতীক, হয়ে উঠেন বঙ্গবন্ধু। আজকের এই শুভ জন্মদিবসে যেটা বলবো, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর আদর্শ, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করতে হবে।“     

 

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা “শেখ মুজিব আমার পিতা” এবং বঙ্গবন্ধু বিষয়ক বইসমুহ শিক্ষার্থীসহ সকলকে পড়ার অনুরোধ করেন।

 --প্রেস বিজ্ঞপ্তি।

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ