• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে কমিউনিস্ট পার্টির লিফলেট বি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Mar 2022   Saturday

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল পালনে রাঙামাটিতে গণসংযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
 
 
শনিবার সন্ধ্যায় জেলা শহরের কাঠালতলী থেকে বনরূপা কাঁচাবাজারসহ বনরূপা এলাকায় বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের দাবিতে লিফলেট বিতরণ করেন সিপিবি রাঙামাটি জেলার নেতারা। লিফলেটে গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যায্যমূল্যের দোকান চালু করা, নিয়মিত বাজার তদারকি করা, টিসিবির কার্যক্রম জোরদার করাসহ আরও বেশ কয়েকটি দাবি উল্লেখ করা হয়েছে।
 
 
কর্মসূচিতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত। এসময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।
 

সিপিবির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর বলেন, দেশে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে সরকারের আমলা-মন্ত্রীরা হাস্যকর মন্তব্য করে যাচ্ছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের দাবিকে তারা উপেক্ষা করে চলছে। তিনি অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ