• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Mar 2022   Wednesday

রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৩০মার্চ) সকালে পৌরসভা প্রাঙ্গণে এ টিসিবি পণ্য বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধন করেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

এসময় সাবেক প্যানেল মেয়র ও বর্তমান ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা আসনের নারী কাউন্সিলরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে আকবর হোসেন চৌধুরী বলেন, সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে জনসাধারণের যে দূর্ভোগ তা লাঘবে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। তারই ধারাবাহিকতায় পৌর এলাকায় টিসিবি পণ্য বিক্রয় উদ্বোধন করা হয়েছে। আজ এবং আগামীকাল ৭নং ওয়ার্ডের ৩টি স্থান থেকে ২হাজার ৭শত জনের মাঝে পণ্য বিক্রয় করা হবে। তিনি আরো বলেন পর্যায়ক্রমে সকল ওয়ার্ডের প্রায় ১৭হাজার পরিবারের মাঝে এ পণ্য বিক্রয় করা হবে।

উদ্বোধন শেষে মেয়র ৭নং ওয়ার্ডের ৩টি কেন্দ্র পরিদর্শন করেন। এসময় প্রত্যেকটি কেন্দ্রেই ক্রেতাদের উপচে পড়া ভীর ল্য করা যায়।

প্রসঙ্গত: রাঙামাটির ১০টি উপজেলা ও ২টি পৌরসভায় ২৮ জন ডিলারের মাধ্যমে ৮৭ হাজার ৩৪০ পরিবারের মাঝে ৪৬০ টাকার প্যাকেজে ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল কিনতে পারছেন কার্ডধারী পরিবার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ