• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে অস্বাভাবিক নবজাতককে ফেলে গেলো মা-বাবা, দায়িত্ব নিলো বিদেশীনী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Apr 2022   Wednesday

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে গেল ২৮ মার্চ রাত প্রায় ৯ টা ৩০ মিনিটে সিজারিয়ানের মাধ্যমে একজন মহিলা জন্ম দিলেন এক শিশু পুত্রের। জন্মের পর দেখা যায় তার মাথা অস্বাভাবিক মোটা, ঠোঁট আর তালুকাটা। চিকিৎসা বিদ্যার ভাষায় যাকে বলে হাইড্রোক্যাফালাস, ক্লেপ্ট লিফ ও ক্লেপ্ট পেলেট।

 
জানা গেছে,জন্মের পরপরই শিশুটিকে হাসপাতালের শিশু কেয়ারে রাখা হলেও শিশুটির অস্বাভাবিক অবস্থার কথা শুনে তার পিতা মাতা একটিবারের জন্যও তাকে দেখতে আসেনি বরং শিশুটিকে নিতে তারা অস্বীকৃতি জানায়। তারা চিকিৎসকদেরকে জানান, এই বাচ্চা দেখলে তাদের অকল্যান হবে। শিশু জন্মের ৪ দিন পরও তার মা হাসপাতালে তার নিজের চিকিৎসা নিলেও পাশাপাশি ওয়ার্ডে থেকেও শিশুটিকে একটিবার দেখতে যায়নি।  গেল ১ এপ্রিল বাচ্চাটির মা হাসপাতাল ত্যাগ করেন। এ অবস্থায় এগিয়ে আসেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক টিমের সদস্যরা। 
 
বুধবার সকালে সরেজমিন হাসপাতালের ৭ নং ক্যাবিনে গিয়ে দেখা যায়, ডাঃ এলিজাবেথ শিশুটিকে চিকিৎসা দিচ্ছেন।  তিনি জানান,  অত্যন্ত মানবিক কারনে আমরা তার দায়িত্ব নিয়েছি। ইতিমধ্যে তার অপারেশনের জন্য আমরা পরীক্ষা নীরিক্ষা করেছি। রিপোর্ট হাতে আসলেই আমরা তার অপারেশনের ব্যবস্থা করবো। এটা একটি জটিল অপারেশন। তবে তিন মাসের আগে এই চিকিৎসা শুরু করা সম্ভব নয়। তবে আমরা আশা করছি অপারেশনের পর শিশুটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।
 
ইতিমধ্যে খবর পেয়ে শিশুটির দায়িত্ব নিতে হাসপাতালে ছুটে আসেন চট্টগ্রামের ব্যাটারী গলির মিনু বারিকদার। বুধবার সকালে তিনি এই প্রতিবেদককে জানান, আমি নিজ সন্তানের মতো শিশুটিকে লালন পালন করবো।
 
হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, এঘটনা জানার পর বিদেশী চিকিৎসক টিমের সদস্যরা হাসপাতালে বাচ্চাটিকে দেখতে আসেন এবং বাচ্চাটির দায়িত্ব নেয় তারা। জন্মের দিন সারারাত শিশুটিকে কোলে নিয়ে বসে থাকেন চিকিৎসক দলের এক গৃহীনি সারানুল। এই দলের অন্যতম চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ আমেরিকার চিকিৎসক ডাঃ এলিজাবেথের তত্ত্বাবধানে বর্তমানে শিশুটির চিকিৎসা কার্যক্রম চলছে।
 
প্রসঙ্গত, গেল ২৮ মার্চ বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নের ধোপাছড়ি গ্রাম থেকে এক উপজাতী দম্পতি হাসপাতালে আসে এবং সন্তান সম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ