• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

কোকোর মৃত্যুতে রাঙামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী বিএনপির নেতাকর্মীদের বিশেষ প্রার্থনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2015   Tuesday

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মুত্যুতে মঙ্গলবার রাঙামাটির রাজবন বিহারে বিশেষ ধর্মীয় প্রার্থণা সভার আয়োজন করা হয়। বিএনপি ও তার অঙ্গসংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকর্মীরা এ অনুষ্ঠানের আয়োজন করেন।রাঙামাটির রাজবন বিহারের ধর্মশালায় অনুষ্ঠিত বিশেষ ধর্মীয় প্রার্থনায় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান, ডাঃ পরেশ খীসা, দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, শিবলী শান্তি চাকমা, স্বেচ্ছাসেবক দলের জেলা শাখার সভাপতি দেবজ্যাতি চাকমা, রনেন্দ্র চাকমা, রনেল দেওয়ান, সীবলী শান্তি চাকমা, শ্বাশত চাকমা রিংকু, রবি বড়ূয়া, রাহুল চাকমা, বিকাশ চাকমা, রতন বিকাশ চাকমা, ছোটন চাকমা প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতাকমীৃরা।বিশেষ প্রার্থনায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের বৌদ্ধধর্মাবলম্বী নেতৃবৃন্দ ধর্মীয় রীতি অনুসারে সংঘদান, অষ্ট পরিস্কার দান ও বিবিধ দানাধি কর্ম সম্পাদন করেন।এছাড়া অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে আরাফাত রহমান কোকো’র আত্নার সদগতি কামনা করার পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক সুস্থতা রক্ষায়ও বিশেষ প্রার্থনা করা হয়। পরে নেতৃবৃন্দ রাজবন বিহার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জলন করেন দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ