• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পরম পুজ্য বনভান্তের ৯৬ তম জন্ম দিবস পালন

ছন্দ সেন চাকমা : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2015   Thursday

দেশের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান রাঙামাটির রাজ বন বিহারের অধ্যক্ষ ও মহাপরিনির্বাণপ্রাপ্ত পরম পুজ্য শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবিরের(বনভান্তে) ৯৬ তম জন্ম দিবস নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে, ধর্মীয় র‌্যালীসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে।সকালের দিকে রাজ বন বিহারের ধর্মশালায় প্রথমে মোমবাতি প্রজ্জ্বলন এবং পরে ৯৬ পাউন্ড ওজনের কেক কেটে ও বেলুন উড়িয়ে বনভান্তের ৯৬ তম জন্ম দিবস উদ্বোধন করেন রাঙামাটি রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। এরপর রাজ বন বিহারের মাঠে আয়োজন করা হয় ধর্মীয় সভা। সভায় সদ্ধর্ম দেশনা দেন ফুরোমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভৃগু মহাস্থবির, পানছড়ির শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির। এসময় বক্তব্যে দেন চাকমা রাজা সার্কেল চীফ দেবাশীষ রায়  ও রাজ বন বিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাজ বনবিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রতুল চাকমাসহ হাজার হাজার বৌদ্ধ নর-নারীরা অনুষ্ঠানে অংশ নেন। ধর্মীয় সভার শুরুর আগে পঞ্চশীল প্রার্থনা ও দানোৎসর্গ  করা হয়।বিকালে রাজ বন বিহার মাঠে আয়োজন করা ধর্মী সভা। এতে স্বধর্ম দেশনা দেন রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির,জ্ঞানপ্রিয় মহাস্থবির। বক্তব্যে দেন রাজ বনবিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রতুল চাকমা। এতে হাজার হাজার বৌদ্ধ পুর্নার্থী অংশ নেন। এছাড়া সন্ধ্যায় চুরাশি হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এর আগে বনভান্তের জন্ম দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী নানান অনুষ্ঠান কর্মসূচি বুধবার সমাপ্ত হয়।উল্লেখ্য, বনভান্তে ১৯২০ সালে ৮ জানুয়ারী রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামে জন্ম গ্রহন এবং ২০১২ সালের ৩০ জানুয়ারী দেহ ত্যাগ(মহাপ্রয়ান) করেন। তাঁর ভক্ত ও পুর্নার্থীদের শ্রদ্ধা ও দর্শনের জন্য বর্তমানে রাজ বন বিহারে বনভান্তের মরদেহ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিশেষ কফিনে রাখা রয়েছে।রাজ বন বিহারের আবাসিক ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন,যেমন করে নিজেদের কাজকর্মের মাধ্যমে কাজের মূল্য বা ফল লাভ  ও লেখাপড়া শিখে পরীক্ষা দিয়ে তার ফল অধিকার লাভ করা যায়, ঠিক তেমনি করে বৌদ্ধ ধর্মের স্বধর্ম আচারণ ও চর্চা, ধ্যান-সাধনা করে সুখ-শান্তি ও মার্গফল লাভ করা যায়।তিনি বলেন, পরমপূজ্য বনভান্তে যে স্বধর্ম বাণী দিয়ে গেছেন সেগুলো আমাদের সঠিকভাবে প্রতিপালন করতে হবে। বনভান্তে তার জীবদ্দশায় আমাদের যে জাগায় আমাদের টেনে তুলেছেন তার থেকে কিভাবে আরও উন্নতি করা যায় তার মূল্যায়ন করতে হবে।তিনি জ্ঞানী ও বড় জনদের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখার উপদেশ দিয়ে আরও বলেন, সমাজের জ্ঞানী ও বড় জনদের প্রতি শ্রদ্ধা ও আস্থা রাখতে পারলে নিজের এবং সমাজের মঙ্গল লাভ করা সম্ভব। তবে নিজেদের মত চললে, নিজেদের মত আচারণ করলে সমাজে, এলাকায় শান্তি-শৃংখলা উন্নয়ন সম্ভব নয়। তিনি দুঃখ থেকে মুক্তি পেতে এবং মঙ্গল ও ধর্ম ফল লাভের জন্য সঠিক স্বধর্ম আচারণ, ন্যায় ও সত্যর পথে এবং বনভান্তের উপদেশ মেনে চলার হিতোপোদেশ দেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ