• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাষ্ট্রপতি আগমণ উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে সাজেকের কটেজ-রিসোর্ট বন্ধ থাকবে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Apr 2022   Friday

রাষ্ট্রপতির আগমন উপলক্ষে আগামী ৯ থেকে ১৪ মে পর্যন্ত ৬ দিন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটক আগমনে নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে এই সময়টাতে সাজেকের কংলাক ও রুইলুই পাহাড়ে অবস্থিত সকল কটেজ-রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে সাজেক কটেজ মালিক সমিতি।


স্থানীয় প্রশাসন ও সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে, আগামী ১২ থেকে ১৪ মে পর্যন্ত সাজেকে তিনদিনের অবকাশ যাপনে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময়কালীন রাষ্ট্রপতির আগমনে নিরাপত্তা বলয় জোরদার করতে ছয়দিন সকল রিসোর্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই কটেজ মালিকদের এই সংগঠনটি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাজেক কটেজ মালিক সমিতির সদস্যভুক্ত ও সদস্য ব্যতিত সব মিলিয়ে সাজেকের দুই পাহাড়ে শতাধিক আবাসিক কটেজ রিসোর্ট রয়েছে৷ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, সবগুলোই বন্ধের আওতায় থাকবে। তবে ১৫ মে থেকে সকল কটেজ ও রিসোর্ট যথারীতি খুলে দেয়া হবে। পর্যটকরা সাজেকে ভ্রমণ করতে পারবেন।


সাজেক কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত এই ছয় দিন সাজেকের সব কটেজ রিসোর্ট বন্ধ থাকবে। প্রশাসনের সাথে সভার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মহামান্য রাষ্ট্রপতি সাজেক আগমন উপলে তার নিরাপত্তার জন্য আগে থেকে আমাদের  কিছু লোকজন থাকার জন্য কটেজের ১০ থেকে ১৫টি রুম বুকিং লাগবে। বাকী পর্যটনের রুম রয়েছে। পর্যটকরা সাজেকে বেড়াতে যেতে পারবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ