• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাপ্তাইয়ে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময়, নিহত ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2022   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার কলাবুনিয়া এলাকাধীন ববিতা টিলায় সেনাবাহিনী ও সন্ত্রাসীদের  মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।  নিহত ব্যক্তির নাম নিখিল কুমার দাস (৩৫)। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মূল দলের সহযোগী বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে এ ঘটনা ঘটেছে। 

 
কাপ্তাই থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান,  বৃহস্পতিবার  দুপুরে দিকে উপজেলার  কলাবুনিয়া এলাকাধীন ববিতা টিলা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলদলে যাচ্ছিল। এসময়  সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষে করে গুলি চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।  এতে উভয় পক্ষে আধাঘন্টা ধরে গুলি বিনিময়ের ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে গিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে  নিখিল কুমার দাস নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।  ঘটনার খবর পেয়ে  বিকেল প্রায় সাড়ে ৫ টায় কাপ্তাই থানা পুলিশ দূর্গম কলাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে।  নিহত  নিখিল কুমার দাস মৃদুল কুমার দাসের ছেলে। তিনি কাপ্তাইয়ের চৌধরী ছড়া গ্রামের বাসিন্দা। 

 

কাপ্তাই সার্কেলের এএসপি রোওশন আরা রব জানান, কাপ্তাই মূখ নামক কলাবুনিয়া ববিতা টিলায় সেনাবাহিনীর সাথে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (মূল দলের) একজন সহযোগী নিহত হয়েছে। কাপ্তাই থানা পুলিশ লাশ উদ্বার করে মর্গে পাঠিয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ