• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে অটোরিক্সা ভাড়া পুণ নির্ধারণ, যানচলাচল শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2022   Monday

রাঙামাটি জেলা প্রশাসনের ভাড়া পুণ নির্ধারণ হওয়ার পর গতকাল রোববার দুপুর থেকে শহরে সিএনজি অটোরিক্সা চলাচল শুরু হয়েছে।


তেলের দাম বৃদ্ধির কারণে ভাড়া পুণ নির্ধারণের জন্য গেল শনিবার সকাল থেকে রোববার দুপুর পর্যন্ত রাঙামাটি শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ করে দেয় চালকরা। শহরের যাতায়াতের একমাত্র বাহনটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুল শিক্ষার্থী ও অফিসগামী লোকজন সাধারন মানুষের দুর্ভোগ পড়েন।


এদিকে, অটোরিক্সার ভাড়া পূনঃনির্ধারনে রোববার সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন সন্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে রাঙামাটি পৌর চেয়ারম্যান আকবর হোসেন চৌধুরী, পুলিশের রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, বিআরটিসির রাঙামাটির উপ পরিচালক আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


বৈঠকে জেলা প্রশাসক শহরের অভ্যন্তরীণ একমাত্র পরিবহণ অটোরিক্সা সিএনজির ভাড়া নির্ধারণ করে দেন। এতে অটো রিক্সা ভাড়ার ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ