• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2022   Monday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সকালে ভেদভেদীস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে জেলা পরিষদ সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী। এতে বক্তব্যে রাখেন বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ, সমাজ সেবা বিভাগের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তপন কুমার পাল, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী এবং পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদ সদস্য সবির কুমার চাকমা। আলোচনা সভায় হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনাসভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়।


অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে (সেলাই, ইলেকট্রিক এন্ড হাউস ওয়ারিং, ডেইরী ফার্ম, মাশরুম চাষ, গরুমোটাতাজাকরণ, পোল্ট্রি, গাভী পালন, মৌমাছি চাষ, লেয়ার ফার্ম) ১৮জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৮লক্ষ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ