• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

শোক দিবস উপলক্ষে রাবিপ্রবিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2022   Monday

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) পক্ষ থেকে  দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে রাবিপ্রবি প্রধান কার্যালয় ও স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে  ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অঞ্জন কুমার চাকমাসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

 পরে দীপংকর তালুকদার একাডেমিক ভবন এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে শোক দিবস দিবস উপলক্ষ্যে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি  ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা। রাবিপ্রবি জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক জনাব ফারহা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি  ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা। সভায় মূল বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা।  অনুষ্ঠানে সঞ্চালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ইন-চার্জ) জনাব খোকনেশ্বর ত্রিপুরা। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।  এছাড়া স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষ্যে রচনা প্রতিযোগিটতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ