• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে কাপ্তাই সুইডেন পলিটেকনিকের অ়ভিযুক্ত শিক্ষককে অন্যত্র বদলি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2022   Thursday

কাপ্তাইয়ের বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের আলোচিত শিক্ষক মোঃ এজাবুর আলমকে ভোলা পলিটেকনিকে বদলী করা হয়েছে। তিনি ইনস্টিটিউটে পড়ুয়া ছাত্রীদের যৌন হয়রানির ঘটনায় আলোচনায় আসেন টেক/সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর মোঃ এজাবুর আলম।


বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (পিআইডব্লিউ) সাক্ষরিত এক অফিস আদেশে আলোচিত শিক্ষক মোঃ এজাবুর আলমকে বদলীর এই আদেশ দেয়া হয়।

প্রসঙ্গত, এজাবুর আলম বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউটের টেক/সিভিল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে ফেসবুকে, ইনবক্সে ও সরাসরি ফোনে যৌন নিপিড়ন ও আপত্তিকর কথাবার্তার মাধ্যমে হয়রানি এবং কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে তার অপসারণ ও শাস্তির দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠান ক্যাম্পাসে। গত কয়েকদিন ধরেই টানা বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা তার অপসারণের দাবিতে। এ ঘটনার জেরেই বদলীর এই আদেশ আসে বলে প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানায়।

 

এদিকে, যোগাযোগ করা হলে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার জানান, এঘটনায় ইনস্টিটিউট`র তদন্ত কমিটি কর্তৃক রিপোর্টটি কারিগরি শিক্ষা অধিদপ্তরে পাঠানোর পর বৃহস্পতিবার (৮সেপ্টেম্বর) অভিযুক্ত শিক্ষক মোঃ এজাবুর আলমকে ভোলায় বদলীর আদেশ দেওয়া হয়। একই সাথে অত্র প্রতিষ্ঠান থেকে ওইদিনই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। এছাড়া বর্তমানে বিএসপিআই ক্যাম্পাস স্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ