• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Apr 2015   Tuesday

প্রস্তাবিত নতুন জাতীয় বেতনের পে-স্কেলে অন্তভূক্তির দাবিতে মঙ্গলবার রাঙামাটিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট জেলা শাখা। স্মারকলিপিতে আগামী ১ জুলাই থেকে এমপিওভূক্ত সব বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের জন্য বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

 

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট রাঙ্গামাটি জেলার সভাপতি মো. মঈন উদ্দিন ভূঁইয়া ও সেক্রেটারি শিবলী শান্তি চাকমার নেতৃত্বে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করেন। 

 

স্মারকলিপিতে সরকারি বেসরকারি বৈষম্য দূর করে প্রস্তাবিত নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বলা হয়, সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকরা বেতন পাচ্ছেন ১৮ হাজার ৫শ’- আর বেসরকারি হাইস্কুলের প্রধান শিক্ষকরা পান ১৫ হাজার টাকা। এভাবে সবক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছি আমরা। এর আশু সমাধানে প্রয়োজন প্রধানমন্ত্রীর সিদ্ধ হস্তক্ষেপ। স্মারকলিপিতে এছাড়াও শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম ভঁইয়ার জামিনসহ নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ