• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই--বৃষ কেতু চাকমা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Apr 2015   Monday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে ঠিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তিনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

 

সোমবার রাঙামাটির শহীদ আবদুল আলী একাডেমী স্কুল এন্ড কলেজে সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি এসব কথা বলেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা গোলজার আহমেদ খান, জেলা পরিষদ সদস্য জানে আলম, রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নজরুল ইসলাম চৌধুরী।  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে  পরিষদ চেয়ারম্যান আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন নতুন ভবন নির্মান, পুরাতন ভবন সংস্কার, কম্পিউটার ল্যাব স্থাপন করে শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

 

তিনি বলেন, ১৯৭১ সালে বন্ধবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে ছিলেন এ দেশের মানুষের মুখে দু’মুঠো অন্ন ও শিক্ষা দীক্ষায় এদেশের মানুষকে শিক্ষিত করার জন্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যত। মুক্তিযোদ্ধারা এই দেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিল তা তোমারাই বাস্তবায়ন করবে। এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়তে তোমাদেরই এগিয়ে আসতে হবে। তাই মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে।  আগামীতে এ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৫, প্রাপ্তদের ১০ হাজার টাকা করে পুরস্কার প্রদানের ঘোষনা দেন।

 

তিনি বলেন, অচিরেই এ বিদ্যালয়ের একাডেমীক ভবন নির্মান কাজ শুরু করা হবে। এজন্য রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ