• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাকর্মীদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Apr 2015   Wednesday

আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার খাগড়াছড়িতে সংবাদকর্মীদের নিয়ে ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

 

খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয় হল রুমে  আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন  জেলা সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদার। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন  খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ উৎপল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, জাতীয় পুষ্টি জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের ডাঃ মাজহারুল আহম্মেদ রিফাত,স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মেমং মারমা। এসময় খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ। 

 

কর্মশালায় বলা হয়, ২৫ এপ্রিল খাগড়াছড়ি জেলায় জাতীয় ভিটামিন ”এ” প্লাস ক্যাম্পেইন’ পালনের লক্ষ্যে ৮টি উপজেলা ও পৌরসভার পর্যায়ে শিশুর লক্ষ্যমাত্রা মধ্যে সর্বমোট ১লক্ষ ৬হাজার ১শত ৮৪জন শিশুকে ভিটামিন ”এ” প্লাস কাপসুল খাওয়ানো হবে। এর  মধ্যে সদর উপজেলায় ৬-১১মাস বয়স শিশুর ১হাজার ২শত ৬৭জন ও ১২-৫৯মাস বয়স শিশুর লক্ষ্যমাত্রা ৭হাজার ৬শত ২০জন । দিঘীনালা উপজেলা ৬-১১মাস বয়সে ২হাজার ও ১২-৫৯ বয়সে ২০হাজার । পানছড়ি উপজেলা ৬-১১মাস বয়সে ১হাজার ১শত ৭৫জন ও ১২-৫৯ বয়সে ৭হাজার ৩শত জন । মহালছড়ি উপজেলা ৬-১১মাস বয়সে ৮শত ৮৬জন ও ১২-৫৯ বয়সে ৮হাজার ৩শত ৩৮জন । মাটিরাঙ্গা উপজেলা ৬-১১মাস বয়সে ১হাজার ৮শত ২৫জন ও ১২-৫৯ বয়সে ২০হাজার ৫শত ১৯জন । মানিকছড়ি উপজেলা ৬-১১মাস বয়সে ১হাজার ২শত ১১জন ও ১২-৫৯ বয়সে ১১হাজার ৮শত ৯০জন । লক্ষ্মীছড়ি উপজেলা ৬-১১মাস বয়সে ৬শত জন ও ১২-৫৯ বয়সে ৬হাজার জন । রামগড় উপজেলা ৬-১১মাস বয়সে ১হাজার ৩শত ৭৫জন ও ১২-৫৯ বয়সে ৯হাজার ৮শত ৯৫জন । খাগড়াছড়ি পৌরসভা ৬-১১মাস বয়সে ৬শত ৫০জন ও ১২-৫৯ বয়সে ৩হাজার ৬শত ৩৩জন ।

 

এ ছাড়াও জনবসতি এলাকা ও বাস টার্মিনালের যাত্রীদের মোবাইল টিম স্বাস্থ্যকর্মীরা ভিটামিন এ’ক্যাপসুল খাওয়ানো মাধ্যমে নিশ্চিত করা হবে । মাঠ পর্যায় স্বাস্থ্যকর্মীরা জেলার ৩৮টি ইউনিয়ন, ৯৮৯টি টিকাদান কেন্দ্রে, ওয়ার্ড-১১৪টি, অস্থায়ী ক্যাম্প-৯টিসহ দুর্গম ও অতিরিক্তভাবে ৭০টি টিকাদান কেন্দ্র ব্যবস্থা গ্রহন করেছে কর্তৃপক্ষ।  এছাড়া খাগড়াছড়ি পার্বত্য  জেলায় একটি  শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে  লক্ষ্যে ও  প্রচার করার জন্য সংবাদকর্মীদের অবগত করা হয় । 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ