• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

সরকারের সাফল্য নিয়ে কাউখালীতে প্রেস ব্রিফিং

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2015   Thursday

বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরনের লক্ষ্যে  রাঙামাটির কাউখালী উপজেলায়  বুধবার এক প্রেস ব্রিফিং-এ আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

 

উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা তথ্য বিষয়ক কর্মকর্তা কৃপাময় চাকমা। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক গৌতম কৃষ্ণ পদ।

 

প্রেস ব্রিফিংয়ে নারী উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরে বলা হয়, নারীর প্রতি সহিংসতা রোধ, জাতীয় সংসদে সংরক্ষিত নারী সদস্যদের আসন বৃদ্ধি, নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে ২৮টি মন্ত্রণালয় জেন্ডার বাজেট প্রতিবেদন প্রণয়ন করেছে সরকার।

এছাড়া ৮ম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন, পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষনা এবং সাংবাদিকদের কল্যানে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অনুদানের ব্যবস্থা করার কথা যেমনি উঠে আসে তেমনি গতিশীল ও যুগোপযোগী স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত, শিশু মৃত্যুর হার কমিয়ে আনাসহ স্বাস্থ্য খাতে অভাবনীয় সাফল্য অর্জনের কথ ও তুলে ধরা হয়েছে।

 

এছাড়াও শিক্ষা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচি, ডিজিটাল বাংলাদেশ গঠন, কৃষিখাতে ব্যাপক সফলতা অর্জন, বিদ্যুৎ উৎপাদনে সাফল্য এবং যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরির্তনের বিষয়টি উঠে আসে। প্রেস ব্রিফিংয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও অর্জন সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।  

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ