• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বৌদ্ধ ধর্মীয় নেতা উচহ্লা ভান্তের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2014   Tuesday

বান্দরবানে মঙ্গলবার পার্বত্য ভিক্ষু পরিষদের ব্যানারে র‌্যালি ও মানববন্ধন পালিত হয়েছে। বৌদ্ধ ধর্মীয় নেতা উ পঞঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে) বিরুদ্ধে দৈনিক পত্রিকা ও অন লাইনে খবর প্রকাশের প্রতিবাদে এ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।প্রেস ক্লাব ও বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে বাঙ্গালখালিয়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ জ্ঞানবংশ মহাথের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমা মহাথের, নাগবংশ মহাথের, ক্যসারা মহাথের, পাইয়াওয়া মহাথের। মানববন্ধনের আগে র‌্যালি বের হয়। র‌্যালিটি পুরনো রাজার মাঠ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।মানববন্ধনে জ্ঞানবংশ মহাথের বলেন, বৌদ্ধ ধর্মের আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ধর্মীয় নেতা উ পঞঞা জোত মহাথের (উচহ্লা ভান্তে)। চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গু, দৈনিক সমুদ্রকন্ঠ পত্রিকায়সহ কয়েকটি লাইনে উচহ্লা ভান্তেকে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত করা হয়। তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রকাশিত হয়। যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত ও মানহানীকর।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ