• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটির উলুছড়া ছাবা বৌদ্ধ বিহার নতুন ভবন উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2014   Tuesday

রাঙামাটি শহরে মঙ্গলবার উলুছড়া ছাবা বৌদ্ধ বিহারের নবনির্মিত ভবন উদ্ধোধন করা হয়েছে।ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে সত্যনন্দ মহাথের । সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সভায় বিহারের অধ্যক্ষ শুভদর্শী মহাথের, মৌত্রি বিহারের পূর্ণজ্যাতি ভিক্ষু, রাঙ্গাপানি বৌদ্ধ বিহারের ধর্মকির্তী ভিক্ষু ও পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সংঘের ভিক্ষরা ধর্ম দেশনা দেন। অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য, জনপ্রতিনিধি দায়ক দায়িকা ও পূর্ণার্থীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ এদেশের মানুষের ঐতিহ্য। কারণ এ দেশের স্বাধীনতার জন্য সকল ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে বলেই আমরা স্বাধীন স্বার্বভৌমত্ব একটি দেশ পেয়েছি।তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক সরকার সকল ধর্মের মানুষের সামাজিক শান্তি ও সহ-অবস্থানের ভিত্তিতে একটি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তোলায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, বর্তমান সরকার এদেশের সকল ধর্মের স্বাধীনতা যেমন নিশ্চিত করেছে তেমনি সব ধর্মের মানুষের জীবনে শান্তি ফিরিয়ে এনেছে। তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামীতে এ বৌদ্ধ মন্দিরটির উন্নয়নে পরিষদ হতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ