• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

লামায় প্রায়ত ভদন্ত উঃ সুগন্ধা মহাথের’র ৩ দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2014   Friday

শুক্রবার বিকাল থেকে বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্ধ্যা পাড়া ধম্মাজিহ্না বৌদ্ধ বিহারের প্রয়াত অধ্যক্ষ তংশৈরোয়া নিকায়ের উপ সংঘরাজ ভদন্ত উঃ সুগন্ধা মহাথেরো’র অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল সূত্রপাতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠান রোববার মুইংসাংগ্রো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। বৌদ্ধ ধর্মীয় রীতি-নীতি ও ঐতিহ্য অনুসারে ভিক্ষু সংঘ ও দায়ক-দায়িকার নেতৃত্বে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গজালিয়া গাইন্ধ্যা পাড়া ধম্মাজিহ্ণা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।চকরিয়ার হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ তংশৈরোয়া নিকায়ের সংঘরাজ পন্ডিত উঃ বিজয়ানন্দ মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে দেশ-বিদেশের ভিক্ষু সংঘ এবং অতিথিগণ বৌদ্ধ ধর্ম অনিত্য দর্শন ও সাংস্কৃতির উপর আলোকপাত করবেন।গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা জানান, অন্ত্যেষ্টিয়াক্রিয়া উপলক্ষ্যে বিহার প্রাঙ্গনে ৩দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় নাগর দোলা, উম্মোক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাহারী রকমের বিভিন্ন স্টল স্থান পাবে।উল্লেখ্য, প্রয়াত উপ সংঘরাজ ভদন্ত উঃ সুগন্ধা মহাথের ১৯৪৭ সালে গাইন্ধ্যা পাড়ায় জন্ম গ্রহন করেন। তার বাবা মৃত উগ্য মার্মা। ৮ বছর বয়স থেকে তিনি ধর্মীয় শিক্ষা লাভ করেন। ২১ বছর বয়স থেকে তিনি গাইন্ধ্যা পাড়া ধম্মাজিহ্না বৌদ্ধ বিহারের ভিক্ষুর দায়িত্ব পালন করেন। প্রায় ৫৬ বছর বিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে গত ৯ জুলাই রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭  বছর।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ