• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

উ চ হ্লা ভান্তের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2014   Thursday

বান্দরবান স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা ও রাজগুরু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উচহ্লা ভান্তেকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে বৗদ্ধ ধর্মালম্বীদের সংগঠন দি ওয়াল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার লারমা স্কোয়ারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দুই শতাধিক ধর্মপ্রান নারী পুরুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। অধ্যাপক ড. কংজ অং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউপি চেয়ারম্যান কংজরী মারমা, দীঘিনালা উপজেলার নোয়াধন চাকমা ও শিক্ষক নব কুমার চাকমা বক্তব্য রাখেন।বক্তাগন বলেন, দৈনিক সাঙ্গু সহ কয়েকটি অনলাইন পত্রিকায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ ধর্মীয় নেতা পরম শ্রদ্ধেয় উচহ্লা ভান্তেকে দেশদ্রোহি হিসাবে আখ্যায়িত করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। কোন তথ্যের ভিত্তিতে তারা এই অবান্তর সংবাদ প্রকাশ করেছে তা তলিয়ে দেখার দাবী জানান বক্তারা। পাশাপাশি উচহ্লা ভান্তেকে দেশদ্রোহি বানিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করে বৌদ্ধ ধর্মের অনুভূতিতে  যারা আঘাত করেছে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের দাবি জানান। অন্যথায় আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলে বক্তাগন হুশিয়ারী উচ্চারণ করেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ