• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে কাঠ বোঝাই ট্রাকে ব্রাশ ফায়ার,চালক গুলি বিদ্ধ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2023   Tuesday

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় মঙ্গলবার সকালে চলন্ত একটি কাঠ বোঝাই ট্রাকে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করেছে। এতে ট্রাক চালক সৈয়দ আলম(২৬) গুলিবিদ্ধ হয়েছেন।


পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে রাঙামাটি শহর থেকে ঢাকার উদ্দেশ্য একটি কাঠ বোঝাই ট্রাক ছেড়ে যায়। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির শালবাগান এলাকায় পৌছলে একদল সন্ত্রাসীরা কাঠ বোঝাই ট্রাককে লক্ষ্য ব্রাশ ফায়ার সরলে ট্রাক চালক সৈয়দ আলম বাম পায়ে গুলি বিদ্ধ হন। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ব্রাশ ফায়ারে ট্রাকের চাকা ও গাড়ীর ছিদ্র হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনী ঘটনাস্থলে ট্রাকটি উদ্ধার করে। খবর পেয়ে বিক্ষুব্ধ ট্রাক চালক ও শ্রমিকরা শহরের পৌর ট্রাক টার্নিমাল এলাকার সড়কে অবরোধ করে। তবে অবরোধকারেিদর সরিয়ে দেয় পুলিশ।


ওই ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন জানান, সড়কের ঢালু পাহাড় উঠার সময়হ হঠাৎ করে সন্ত্রাসীরা এলাপাতাড়ি গুলি করলে ট্র্রাক চালকের পায়ে গুলি লাগে। এছাড়া গুলিতে গাড়ী চাকায় ও ট্রাকের গুলি লেগে ছিদ্র হয়েছে।


রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর আমিন জানান, ঘটনার পর সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী ওই এলাকায় অভিযানে নেমেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ