• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে একই দিনে ৩ জনের আত্মহত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2023   Sunday

খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় রোববার একই দিনে  তিন জন আত্নহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মৃতদের মধ্যে দুই কিশোর-কিশোরী ও এক যুবক রয়েছেন।

 
পুলিশ জানায়. গুইমারা উপজেলার সিন্ধুক ছড়িতে একই এলাকার এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তমেজয় ত্রিপুরা(১৮)।  এতে পাড়া-প্রতিবেশি তা মেনে না নেয়ায় তার জেদ ধরে রোববার তমেজয় ত্রিপুরা গলায় ফাঁস দিয়ে আত্নাহত্যা করে। খবর পেয়ে পুলিশ  তার মৃত দেহ উদ্বার করে। একইভাবে প্রেমিকা  কিশোরীটিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেও সে বেঁচে গেছে। তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
অপরদিকে, খাগড়াছড়ি সদরের বাস টার্মিনাল এলাকায় আব্দুল মোতালেব (২৯) নামের এক শ্রমিক আত্নহত্যা করেছেন। তবে তার আত্নহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।  এছাড়া পারিবারিক কলহের জেরে জেলা সদরের কমলছড়িতে পদ্মাদেবী ত্রিপুরা (২০) নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
 
গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজিব কর জানান, কিশোরের লাশ উদ্বার করে সুরতহাল শেষে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া কিশোরীকে খাগড়াছড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ