• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সাজেকে ঢাবির শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় যুবক আটক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Sep 2023   Thursday

রাঙামাটির সাজেকে অস্ত্রের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী দিপিতা চাকমাকে অপহরণের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দানপ্রিয় চাকমা(২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালের দিকে সাজেকের দাঁড়ি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দানপ্রিয় চাকমা দাঁড়িপাড়া এলাকার অনিল কুমার চাকমা ছেলে।

গেল বুধবার সাজেকের পর্যটন কেন্দ্রে বন্ধুদের সাথে যাওয়ার পথে বাঘাইহাট-সাজেক সড়কের হাউস পাড়া সংলগ্ন সিজকছড়া নামক এলাকায়  পৌছলে একদল দুর্বৃত্ত গাড়ী গতিরোধ করে শিক্ষার্থী দিপিতা চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে। সাত ঘন্টা অভিযান চালিয়ে পুলিশ সাজেকের  উদয়পুর সড়কের  ছয়নাল ছড়া এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করে তার  মাবাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।


সাজেক থানার ওসি নূরুল হক সত্যতা স্বীকার করে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরনের ঘটনায় বৃহস্পতিবার সকালের দিকে অভিযান চালিয়ে সাজেকের দাঁড়িপাড়া এলাকা থেকে দানপ্রিয় চাকমাকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে রাঙামাটির আদালতে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

ads
ads
আর্কাইভ