• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কৃষিতে আমরা পাহাড়কে বদলে দিতে চাই-ড:দেবাশীষ সরকার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2023   Friday

বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের(বিএআরই) মহাপরিচালক ড: দেবাশীষ সরকার বলেছেন, কৃষিতে পাহাড়কে বদলে দিতে চাই। রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে বছরের পর বছর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে এ অঞ্চলের কৃষকরা বৈপ্লবিক পরিবর্তন এনেছেন কৃষি সেক্টরে।

 

মহাপরিচালক আরো বলেন, পাহাড়ী অঞ্চলের ফল এবং জুম চাষকে সমৃদ্ধ করার জন্য এ অঞ্চলের উপযোগী বিভিন্ন জাত উদ্ভাবন করেছেন ও আরো নতুন জাতের উদ্ভাবনের জন্য আমাদের গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


শুক্রবার  রাঙামাটির কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ " শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত আনসার ক্যাম্প উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের সভা কক্ষে প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন  বিএআরই এর পরিচালক ( সেবা ও সরবরাহ) ড: ফেরদৌসী ইসলাম, পরিচালক ( পরিকল্পনা ও মূল্যায়ন) ড: দিলোয়ার আহমেদ চৌধুরী এবং কফি ও কাজুবাদাম গবেষণা সম্প্রসারণ প্রকল্পের বারি অংগের প্রকল্প সমন্বয়ক ড: আলতাফ হোসেন। এসময় বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বারি উদ্ভাবিত বিভিন্ন জাতের ফল ও সবজির চারা/ কলম এবং বীজ বিতরণ কর্মসূচী ছাড়াও মহাপরিচালক রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের ২ নং ব্লকে কৃষক মাঠ দিবস এবং কৃষি গবেষণা কেন্দ্রে কাচু বাদাম, কপি  গবেষনা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের  আওতায় নির্মিত গবেষনা কেন্দ্রের আনসার ক্যাম্প উদ্ধোধন করেন।  প্রশিক্ষণে কাপ্তাই, রাজস্থলী এবং রাঙামাটি সদর উপজেলার ৬০ জন কৃষক-কৃষানী অংশ নেন।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ