• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

লংগদুতে কৃষকের ধান কেটে দিয়েছে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2020   Tuesday

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ সোনার এই বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় স্বেচ্ছাশ্রমে দুই অসহায় দরিদ্র কৃষকের পাকাধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকারের নেতৃত্বে উপজেলার ৬ নং মাইনীমূখ ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে জারুল বাগান এলাকার দরিদ্র ও অসহায় কৃষক লেদু মিয়া ও মো: মোস্তফা ২একর জমির পাকাধান কাটার কার্যক্রমে অংশ নেয় উপজেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাঈদ হোসেন এবং বেলাল হোসেন, লংগদু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সুযোগ্য সভাপতি সাদেক হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, সদস্য শাহ নজরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নেছার উদ্দিন হৃদয় এবং তরিকুল ইসলামসহ ৫০জন নেতা কর্মী ধান কাটার কাজে অংশ নেয়।

 

এসময় নেতা কর্মীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের পাশে থাকতে বলেছেন এবং অসহায় কৃষকের ধান কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনার নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো লংগদুতে ছাত্রলীগ ও স্বচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা ধান কাটা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা যৌথ উদ্যোগে এ আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ ধান কাটার কাজে অংশ নেই। 

 

পাকা ধান ঘরে তুলতে পেরে খুশি কৃষক লেদু মিয়া ও মোস্তফা। সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, তারা এগিয়ে না এলে আমাদের দুই বিঘা জমির পাকা ধান জমিতেই নষ্ট হতো। এগিয়ে আসার কারণে আমাদের উপকার হয়েছে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ