• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

মহালছড়িতে কৃষকের ধান বাড়ীতে তুলে দিলেন যুবলীগসহ তিন সংগঠনের নেতাকর্মীরা

মিল্টন চাকমা,মহালছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2020   Friday

কেরোনার প্রভাবে বিপাকে পড়া খাগড়াছড়ির মহালছড়ির যৌথ খামারের ত্রিপুরা গ্রামের এক কৃষকের জমির পাকা ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতাকর্মীরা।

 

শুক্রবার খাগড়াছড়ির মহালছড়ির যৌথ খামারের ত্রিপুরা গ্রামের কৃষক পির্নসেন ত্রিপুরার এক একর পাকা জমি কেটে বাড়ীতে তুলে দেন উপজেলার যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিকলীগ নেতাকমীৃরা। এতে উপজেলা যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারন সম্পাদক রেজাউল হক মাসুদ, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি লিটন আচার্য, সাধারন সম্পাদক মো: মনির, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরীসহ ২৫ জন নেতাকর্মীরা এই ধান কাটা কার্যক্রমে অংশ নেন।


কৃষক পির্নসেন ত্রিপুরা জানান, করোনার প্রভাবে প্রায় যার যার এলাকায় ঘরবন্দি হয়ে পড়ায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে তিনি এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিলেন। তাঁর এ দুঃসময়ে সেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এর কর্মীরা ধান কেটে তুলে দিয়ে তিনি উপকৃত হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


বঙ্গবন্ধু সৈনিক লীগ এর সভাপতি বাবলু চৌধুরী জানান, করোনা ভাইরাসের প্রভাবে অসহায় হয়ে পড়া মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতৃবৃন্দ মিলে যৌথ সহযোগিতায় মহালছড়িতে করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও বিপাকে পড়া কৃষকের ধান কেটে তুলে দিচ্ছেন। তিনি আরো জানান, এ ধান কাটা কর্মসূচীতে অনেকে রোজা রেখে প্রখর রোদে পুড়ে অংশ গ্রহন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ