• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি আসনে ফের দলীয় মনোনয়ন পেলেন দীপংকর তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2023   Sunday

রাঙামাটি পার্বত্য ২৯৯নং আসনে আওয়ামীলীগের দলীয় ফের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার। ১৯৯১ সাল থেকে একমাত্র একক দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে নির্বাচন করে আসলেও এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনিসহ ১১জন।


এদিকে, দীপংকর তালুকদারকে দলীয় মনোনয়নে চুড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষনা করায় রাঙামাটি শহরে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন।


জানা গেছে, বর্তমান সংসদ সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য দীপংকর তালুকদার ১৯৯১ সাল থেকে দলীয়ভাবে একক মনোনয়ন পেয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতদ্বিন্ধিতা করে আসছেন। এসব জাতীয় সংসদ নির্বাচনে দলীয় একক প্রার্থী হিসেবে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। এর মধ্যে তিনি ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মনিস্বপন দেওয়ানের কাছে ও ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রার্থী উষাতন তালুকদারের কাছে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে সংসদ নির্বাচিত হওয়ার পর তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হন। তবে ৩২ বছর পর এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে একক প্রার্থীর চ্যালেঞ্জের মুখে পড়েন। এবারে তিনিসহ অন্ততপক্ষে ১১ জন মনোনয়ন প্রত্যাশী দলীয় মনোনয়ন পত্র চেয়েছেন। তবে শেষ পর্ষন্ত দলীয় মনোনয়ন পেলেন চার বারের নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদার।


এদিকে, রোববার বিকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় দলীয় কার্যালয়ে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষনা করেন। তিনি রাঙামাটি ২৯৯নং আসনে দীপংকর তালুকদারকে দলীয় প্রার্থী ঘোষনা দেওয়ার সাথে সাথে রাঙামাটি শহরে আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এতে নেতাকর্মীরা একে অপরকেসহ অন্যান্যদের মিষ্টি মুখ করান।


জানা গেছে, নির্বাচন কমিশন তফশিল ঘোষনার পর রোববার পর্ষন্ত জেলা নির্বাচন কার্যালয় থেকে তিন জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য দীপংকর তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার।


উল্লেখ্য, এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯ নং আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৩১৭জন। এর মধ্যে পুরুষ ২লাখ ৫০ হাজার ৯৪৪ জন ও মহিলা ২লাখ ২৮ হাজার ৩৩৭ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ