• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

লামায় তক্ষক পাচারকালে সাংবাদিকসহ ৪জন গ্রেফতার

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2015   Monday

বান্দরবানের লামা উপজেলা ৯টি তক্ষক পাচারকালে মাই টিভি বান্দরবান জেলা প্রতিনিধি ও লামা প্রেস ক্লাবের একাংশের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামানসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৯টি তক্ষকসহ পাচারকারীদের গ্রেফতার করা হয়।

               

গ্রেফতারকৃতরা হল, মোঃ কামরুজ্জামান(৪৫) পিতা মৃত বেলায়েত হোসেন গ্রাম চেয়ারম্যান পাড়া, লামা পৌরসভা বান্দরবান, শহিদুল ইসলাম পিতা জাবের হোসেন বরইতলী চকরিয়া কক্সবাজার, জাবের হোসেন পিতা মৃত মমতাজ উদ্দিন (৪) ফজলুল ইসলাম পিতা আব্দুল আলী সাং- আজিজনগর লামা বান্দরবান।

               

জানা গেছে, বান্দরবানের লামা উপজেলার মধুঝিরি এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ কামরুজ্জামান লামা ও আলীকদমের বিভিন্ন স্থান থেকে ৯টি তক্ষক যোগাড় করে বিক্রয় করার সময় কক্সবাজারের পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব-এর নেতৃত্বে পুলিশের একটি দল পাচারকারী কামরুজ্জামান সহ ৪জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৯টি তক্ষক, একটি নোহা গাড়ী ও ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। পেকুয়া থানায় বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করেছে। মামলা নং-২৫/২০১৫।  

 

লামা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এবং বান্দরবার জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান, কামরুজ্জামান মহান সাংবাদিকতার পেশাকে কলংকিত করেছে। তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। যাতে অন্য কোন সাংবাদিক এ পেশাকে কলুষিত করতে না পারে।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব জানান,সোমবার ভোর ৫টার দিকে তক্ষক পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালায় এবং ৯টি তক্ষক সহ পাচারকারী দলের চারজনকে আটক করতে সক্ষম হয়েছি।

 

উল্লেখ্য পাচারকারী সিন্ডিকেটের অন্যতম হোতা মোঃ কামরুজ্জামান এর নিজ এলাকা লামা পৌরসভায় দৈনিক প্রথম আলো ও দৈনিক জনকন্ঠ(সাবেক) এবং দৈনিক কক্সবাজার পত্রিকার লামা প্রতিনিধিকে হত্যার চেষ্টা মামলার এজাহার ভুক্ত আসামী। মামলা নং-০৭/২০১৫।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ