• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাপ্তাইয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2015   Tuesday

স্বামীর সাথে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ(২০)। ভুক্তভোগী গার্মেনস কর্মী রেল গেইট বিশ^কলোনী, আকবর শাহ, সিএমপি, চট্টগ্রামে বসবাস করেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কাপ্তাইয়ের জুম রেস্তোরা সংলগ্ন পাহাড়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক জনকে আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।


অভিযোগে জানা গেছে, ঘটনার দিন ঘটনার শিকার গৃহবধূ তার স্বামীকে নিয়ে কাপ্তাই বেড়াতে আসেন। রাত প্রায় ৯ টার সময় তারা জুম রেস্তোরা সংলগ্ন পাহাড়ে উঠে একটি পরিত্যক্ত ঘরে যায়। সেখানে গিয়ে দেখতে পায়, ৬ যুবক মদ্যপ অবস্থায় পূর্ব থেকে অবস্থান করছে। এরপর যুবকরা তার স্বামীকে অন্যত্র আটকে রেখে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে। রাত প্রায় ৩টার সময় তরুণী ধর্ষণকারীদের কবল থেকে পালিয়ে এসে ওয়াগ্গা বিজিবি’র প্রধান ফটকে ডিউটিরত বিজিবি সদস্যদের বিষয়টি অবগত করেন। পরবর্তীতে বিজিবি কর্তৃপক্ষ থানা পুলিশের সাথে যোগাযোগ করলে পুলিশ এসে তরুণীকে উদ্ধার করে তার কাছ থেকে বিস্তারিত অবগত হয়। তরুণীর ভাষ্য অনুযায়ী ধর্ষণ শেষে যুবকরা একটি পিকআপে করে রাঙ্গুনিয়া অভিমুখে পালিয়ে যায়। রাত প্রায় ৪ টার সময় থানা পুলিশ রাঙ্গুনিয়া উপজেলাধীন বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে জড়িতে সন্দেহে মো: জাহের (১৯) নামে এক যুবককে আটক করে। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।


কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার শিকার গৃহবধূকে বহাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ