• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ কর্মীসহ দুজন নিহত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 May 2024   Saturday

রাঙামাটির লংগদু উপজেলার বড় হাড়িকাবাস্থ ভালেদীঘাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীদেও গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী ও অপর এক সমর্থক নিহত হয়েছেন। নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক (৪৫) ও গ্রামবাসী ধন্যমনি চাকমা (৩৫)। এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ সন্তু লামার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস)কে দায়ী করলেও অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু উপজেলার সদর ইউনিয়নের বড় হাড়িকাবারস্থ ভালেদিঘাটের পার্শ্ববর্তী স্থানে ইউপিডিএফের কর্মীরা সাংগঠনিক কাজে সেখানে অবস্থান করছিলেন। এতে ৬ থেকে ৭ জনের এক দল সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও গ্রামবাসী ধন্যমনি চাকমা ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত বিদ্যাধন লংগদু উপজেলার কুকিছড়ার কাট্টলী এলাকার সমমনি চাকমার ছেলে এবং ধন্যমনি ধুধুকছড়ার বড় হাড়িকাবা গ্রামের লেংগ্যা চাকমার ছেলে।

অপরদিকে, ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে এ ঘটনার জন্য প্রতিপক্ষ সন্তু লামার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে এ ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক উল্লেখ করে বলেছেন, ইউপিডিএফের নেতৃত্বে সিএইচটি রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রসহ বান্দরবানে বম জাতিসত্তার উপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে চলমান আন্দোলনে বাধা সৃষ্টি করার লক্ষ্যে সরকারের কৃপা লাভের আশায় সন্তু লারমা আবারো তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকান্ড শুরু হয়েছে। বিবৃতিতে অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান এই নেতা।

এদিকে, প্রতিপক্ষ জেএসএসের লংগদু উপজেলা কমিটির সাধারন সম্পাদক মনি শংকর চাকমা অভিযোগটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবী করে জানান, তার সংগঠন এ ঘটনায় কোনভাবেই জড়িত নয়। তাছাড়া ওই এলাকাটি তার সংগঠনের কোন নিয়ন্ত্রণে ও অস্তিত্ব নেই। প্রতিহিংসার কারণে ইউপিডিএফ জেএসএসকে দায়ী করছে। ইউপিডিএফের অভ্যন্তরিন কোন্দলের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন-উর রশীদ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ