• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটির বড়থলি ইউপি চেয়ারম্যান আহত

বিলাইছড়ি প্রতিনিধ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2024   Wednesday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড় বথতলী ইউপি চেয়ারম্যান আতোমং মারমা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। গেল মঙ্গলবার রাতে বড় বথতলী ইউপির ৫নং ওয়ার্ডে মারমা পাড়ায় এ ঘটনা ঘটেছে।

বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন  দ্বিতীয় ধাপে নিজ ইউনিয়ন বড়থলিতে নির্বচন কার্যক্রম শেষে  মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে  ৫ নং ওয়ার্ডের বড়থলী মারমা পাড়ার তার চাচার বাড়ির উঠানে অবস্থানকালে  অর্তকিতে একদল সন্ত্রািসী গুলি  করে পালিয়ে যায়। এতে  তিনি হাতে এবং পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। গুলির শব্দ শুনে বড়থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও নির্বাচনে যাওয়া পুলিশ সদস্যরা তাকে উদ্বার করে ক্যাম্পে নিয়ে যায়। পরে সেনাবাহিনীর সহযোগীতায় স্থানীয় লোকজন কাঁধে করে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবন জেলা সদর হাসপাতালে রেপার করে। তবে বর্তমানে তিনি আশঙ্খামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি তার চাচার বাড়ির উঠানে অবস্থানকালে আনুমানিক রাত ১১:১৫ টার সময় সন্ত্রাসীরা তাকে গাদা বন্ধুক দিয়ে হাতে এবং পায়ে গুলি করে পালিয়ে যায়।  তাকে উন্নত চিকিৎসার জন্য রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালে রেপার করা হয়। তবে শেষ খবর পাওয়া পর্য়ন্ত তাকে উন্নত চিকিৎসার জন্য   চট্রগ্রামে নেওয়া হতে পারে। রিপোর্ট লেখা পর্য়ন্ত তিনি সুস্থ রয়েছে বলে জানা যায়। তিনি আরও জানান, ঘটনা কারা ঘটিয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। দূর্গম এলাকা হওয়ায় ঠিকভাবে যোগাযোগ করা যাচ্ছেনা।  নির্বাচনের কাজে অবস্থান করা পুলিশ ফোর্সকে ঘটনার তদন্ত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তারা রিপোর্ট করলে বিস্তারিত জানা যাবে।
বেসরকারিভাবে বিজয়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান, মধ্যরাতে আমরা চেয়ারম্যান আতোমং মারমার উপর হামলার  খবর পেয়েছি। ঘটনা কারা ঘটিয়েছে তা জানা যাচ্ছেনা। কারণ তিনি কথা বলতে পারছেনা। শুধু একটু করে ফোনে বলতে পেরেছে স্যার, আমি মারা যায় নাকি বেচেঁ থাকি আশীর্বাদ করবেন। পরে তাকে ফোন করে আর পাওয়া যাচ্ছেনা। তবে তিনি নির্বাচনকে কেন্দ্র করে কেউ ঘটনাটি  ঘটাতে পারে বলে জানান। শেষ খবর পাওয়া পর্য়ন্ত  তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম বা আশে পাশে কোথাও  নিয়ে যাওয়া হচ্ছে বলে জাানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ