• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাপ্তাইয়ের আওয়ামীলীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2025   Tuesday

কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,সোমবার রাতে গোপণ সংবদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাড়ী থেকে অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকালে তাকে রাঙামাটি জেলা আদালতে তোলার পর বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অংসুইছাইন চৌধুরীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে কাপ্তাই নতুন বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ভাঙচুরের সম্পৃক্ত থাকার অভিযোগে কাপ্তাই থানায় মামলা দায়ের(মামলা নং ০১(১১)২৪) করেন শিক্ষার্থীদের অভিভাবক কামাল হোসেন। অংসুইছাইন চৌধুরীর বাড়ি কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায়। তিনি দেশের রাজনৈতিক পদ পরির্বতনের পর পর আত্নগোপণে চলে যান। এছাড়া একই মামলায় মোঃ জুনায়েদ হোসেন (২৫) নামে আরো একজনকে কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ঢাকাইয়া কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের ওপর হামলা, নাশকতা, ভাঙচুরসহ অরাজকতার মামলার অভিযোগে অংসুইছাইন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তাকে রাঙামাটি আদালতে সোর্পদের পর কারাগারে পাঠানো হয়েছে।

--সম্পাদনা/সিআর/হিলবিডি.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ