• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে সেনা অভিযানে জেএসএসের সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2025   Thursday

রাঙামাটির হাজাছড়ি এলাকায় বৃহস্পতিবার সেনাবাহিনীর অভিযানে জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার করেছে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাঙামাটির হাজাছড়ি এলাকায়  সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি গোপন আস্তানার সন্ধান পেলে সেনা টহল দল ঘেরাও করে তল্লাশি  চালায়। এসময় জেএসএস (মূল) দলের সদস্য অন্তর চাকমা(৩০), সেনা সদস্যদের লক্ষ্য করে চাপাতি দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা করে। সেনাসদস্য দ্রুত প্রতিক্রিয়ায় নিজেকে রক্ষা করে এবং সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা তার কনুই ছুঁয়ে গিয়ে হালকা আঘাত পায়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এসময়  একটি দেশীয় পিস্তল, ২ রাউন্ড গুলি, ১ টি ধারালো চাপাতি, একটি রামদা ও চাঁদা আদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র আটক করে।  পরবর্তীতে আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর কাজে বাধা প্রদান এবং সেনাসদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টার অপরাধে গ্রেফতারকৃত অন্তর চাকমার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

--প্রেস বিজ্ঞপ্তি। 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ