• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে দুই বান্ধবীর একসাথে বিষপানে একজনের মৃত্যু,আরেকজন গুরুত্বর অসুস্থ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2025   Saturday

দুই বান্ধবী এক সাথে কীটনাশক বিষপানে এক জনের মৃত্যু ঘটেছে। অপর বান্ধবী গুরুত্বর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত যুবতীর নাম রিনা চাকমা(২০)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাঙামাটি শহরের চম্পক নগর এলাকায় প্লাটের একটি কক্ষে ভাড়া কক্ষে বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের বগাছড়ি গ্রামের শান্তি বিকাশ চাকমার কন্যা রীনা চাকমা ও বাঘাইছড়ি উপজেলার সার্বোয়াতলী ইউনিয়নের মৃত রাজেশ্বর চাকমা কন্যা বৈশাথী চাকমা এক সাথে কীটনাশক বিষ পান(ডকোমিন) করে। এতে পাশের একটি কক্ষে থাকা বান্ধবীকে বৈশাখী চাকমা জানায় রীনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। এক পর্যায়ে বাড়ীর মালিককে জানানোর পর ওই কক্ষে গিয়ে দেখতে পায় দুজনের বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে রয়েছে ও কক্ষে বিষের গন্ধ। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে চিকিৎসা দেওয়ার এক পর্যায়ে রীনার অবস্থা অবনতি হওয়ায় শনিবার সকালের দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপসপাতালে পাঠানো হলে পথিমধ্য মরা যায় সে। অপর গুরুত্বর অসুস্থ অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বৈশাখী চাকমারও শারীরিক অবস্থা অবনতি হলে শনিবার বিকালের দিকেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতারে পাঠানো হয়েছে। তবে কি কারণে দুই বান্ধবী এক সাথে কীটশশক বিষ পান করে আত্নহত্যার চেষ্টা চালিয়েছে তার বিস্তারিত কিছুই জানা সম্ভব হয়নি। গুরুত্বর অসুস্থ বৈশাখী চাকমার স্বজন নীহারিকা চাকমা জানিয়েছেন বৈশাখী একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান করবে শুক্রবার সকালের দিকে বাড়ি থেকে বের হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর চৌধুরী বলেন, শুক্রবার রাতে বিষ খেয়ে গুরুত্বর অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রীনাকে শনিবার সকালের দিকে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথের মধ্যে মারা গেছে। চিকিৎসাধীন বৈশাখী চাকমাকেও বিকালের দিকে আশংকজনক অবস্থায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ