• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে এক ট্রাক চালককে হত্যার অভিযোগ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2015   Sunday

পারিবারিক কলহের জের ধরে বান্দরবান সদর উপজেলার কুহালং এলাকায় এক ট্রাক চালককে হত্যার অভিযোগ উঠেছে। বান্দরবান পুলিশ শনিবার ট্রাক চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে বান্দরবানের কুহালং ইউনিয়ানের বটতলি গ্রামে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান ধোপাছড়ি এলাকার গুনুমিয়ার পুত্র ট্রাক চালক ফরিদুল আলমের সঙ্গে বটতলি গ্রামের শামুখছড়ি এলাকার নুরাইয়ার মেয়ে রাবিয়া বেগমের সাথে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে ট্রাকচালক ফরিদুল আলম তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ীতেই থাকতেন। শুক্রবার ফরিদুল আলম মারাতœক অসুস্থ হয়ে পড়েছে বলে তার বাড়ীতে খবর পাঠায় শ্বাশুড় বাড়ীর লোকজন। পরিবারের লোকজন পরিদুল আলমের শ্বাশুর বাড়ীতে আসলে দেখে সে মারা গেছে। তাৎক্ষনিক পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে।

 

নিহতের ভাই রেজু মিয়া জানান  বিবাহের পর থেকে তার ভাইয়ের শ্বাশুর বাড়ীর লোকজনদের সাথে সম্পর্ক ভাল ছিল না। যার কারনে তার ভাই ট্রাক চালক ফরিদুল আলমকে হত্যা করেছে বলে তাদের সন্দেহ।

 

বান্দরবান হাসপাতাল সুত্রে জানা গেছে নিহত ফরিদুল আলমের শরিলে বিভিন্ন আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ নিহত ব্যক্তির স্ত্রী রাবেয়া বেগম ও তার ভাই মোঃ আবসারকে আটক করলেও পরে রহস্যজনক কারনে পুলিশ ছেড়ে দিয়েছে বলে জানান নিহতের পরিবার অভিযোগ করেছে।

 

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ