• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

কাউখালীতে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 May 2015   Sunday

রাঙামাটি কাউখালী উপজেলার নাইল্যাছড়িতে শনিবার রাতে সামশুন নাহার নামের ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় পুলিশ দাবি করছে স্কুল ছাত্রী বিষপান করে আত্নহত্যা করেছে। চিকিৎসকের দাবী বিষপানের কোন আলামত পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্র ও প্রতিবেশীরা জানায়, উপজেলার কলমপতি ইউনিয়নের উত্তর নাইল্যাছড়ির জনৈক বাবুল মিয়ার কন্যা এবং নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সামশুন নাহার(১২)। জনৈক বাবুল মিয়া ও তার স্ত্রী কিশোরী কন্যা সামশুন নাহারকে প্রায় সময় মারধর করতো। শনিবার সন্ধ্যায় মারধরের পর তাকে মুমূর্ষ অবস্থায় প্রতিবেশী জাহাঙ্গীর ও খোকন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর পর কিশোরীর আত্বীয়-স্বজনরা মৃত দেহ কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়।


কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কতর্ব্যরত চিকিৎসক ডা. মুরতুজা রশীদ দাবী করেছেন প্রাথমিকভাবে কিশোরীর বিষপানের কোন আলামত পাওয়া যায়নি। তবে কাউখালী থানার এস,আই গোলাম কিবরিয়া ও এস,আই সামশুজ্জমান দাবি বিষপানে ওই কিশোরী আত্নহত্যা করেছে। তবে ফলে একদিকে পুলিশ ও চিকিৎসকের ভিন্ন রকমের বক্তব্যে এবং কিশোরীর লাশ ফেলে রেখে অভিভাবকরা পালানোয় মৃত্যুর ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়া সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ