• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

বান্দরবানে কৃষকলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2015   Friday

শুক্রবার বান্দরবানে জেলা কৃষকলীগের  দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বঙ্গবন্ধু উম্নোক্ত মঞ্চে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর উশৈসিং এমপি। জেলা কৃষক লীগের সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া পাপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা মার্মা,কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহের হোসেন মোল্লা,সাধারন সম্পাদক এ্যাডভোকেট খোন্দকার শামসুল হক রেজা,বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য কাজি মোঃ মজিবর রহমান,যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য লক্ষিপদ দাশ,আওয়ামীলীগ বান্দরবানের সাংগটনিক সম্পাদক ক্যসাপ্র“,জেলা পরিষদ সদস্য তিংতিংম্যা,ফিলিপ ত্রিপুরা,কৃষকলীগের নেতা একেএম জাহাঙ্গীর, নজরুল ইসলাম,আতিক উদ্দিন,জাকির হোসেন বাচ্চু, এসএম শোয়েব,শফিকুল ইসলাম,রানা,এডভোকেট উম্মে কুলসুম রীনা প্রমুখ।

 

সম্মেরনের পুর্বে প্রতিমন্ত্রী বীর বাহাদুর একটি বিশাল মিছিল সহকারে বাজারের সড়ক সমুহ প্রদক্ষিন করে সম্মেলনে যোগদান করেন। এর পর তিনি কৃষকলীগের নেতাদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।

 

সন্মেলনের মাধ্যমে প্রজ্ঞাসার বড়ুয়া পাপনকে সভাপতি ও সেলিম রেজাকে বান্দরবান জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিসাবে ঘোষনা করে আগামী এক সাপ্তাহের মধ্যে সর্বজন গ্রহ যোগ্য পর্ণাঙ্গ কমিটি ঘোনা করার জন্য নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী। সন্মেলনে জেলার ৭টি উপজেলা থেকে জেলা কৃষকলীগের নেতা কর্মীরা যোগদান করেন। সম্মেলন শেষে স্থানীয় রাজার মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে  প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষক বান্ধব হিসাবে একমাত্র জননেত্রী শেখ হাসিনাই কৃষকদের মুখে হাঁসি ফুটিযে তোলেছেন। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার কারনে আজ কৃষি পণ্য বাংলাদেশ থেকে বর্হিবিশ্বে রপ্তানি করা হচ্ছে।  প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন বেগম খালেদা জিয়াই বাংলাাদেশে গুলি করে কৃষক হত্যার নজির স্থাপন করেছে।

 

তিনি আরও  বলেন যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে হাত মিলিয়ে দেশের অগ্রগতিকে বিনষ্ট করতে চায় তারা কখনো দেশ ও জনগনের বন্ধু হতে পারে না বরং তারা বাংলাদেশে জনগনের শত্র“ হিসাবে চিহিৃত হযে থাকবে। তিনি বলেন আগামী ২০৪১ সালের মধ্যে জন নেত্রী শেখহাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নয়নশিল দেশ হিসাবে পরিগনিত করা হবে। একারনে সকলকে একযোগে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ