• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

বান্দরবানে বিক্রম তঞ্চঙ্গ্যার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 May 2015   Sunday

বান্দরবান জেলা সদরের বালাঘাটা এলাকায় ইউপিডিএফ সংগঠক এবং গণতান্ত্রিক যুব ফোরামের বান্দরবান জেলা আহ্বায়ক বিক্রম তঞ্চঙ্গ্যার উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম।

 

রোববার গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক রিপন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তা অভিযোগ করা হয়, সন্তু লারমা চুক্তি বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে একটি বিশেষ মহলের মদদে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসূহের উপর সশস্ত্র হামলা পরিচালনা করছেন। এতেই প্রমাণিত হয় যে, সন্তু লারমার লক্ষ্য চুক্তি বাস্তবায়ন নয়, ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনে বাধা সৃষ্টি করাই তার প্রধান লক্ষ্য।

 

প্রেস বার্তায় আরও অভিযোগ করা হয়, সন্তু লারমা আন্দোলনের নামে ভাওতাবাজি করছেন। তার এই আন্দোলন আন্দোলন খেলা জনগণ আর বিশ্বাস করে না। জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য সন্তু লারমার হত্যার রাজনীতি বর্জন করে মুক্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।

 

প্রেস বার্তায় অবিলম্বে বিক্রম তঞ্চঙ্গ্যার উপর হামলাকারী সন্তু গ্রুপের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, শনিবার বান্দরবানের বালাঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বিক্রম তঞ্চঙ্গ্যা গুলি বিদ্ধ হন। এ সময় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে মো: নাছির নামে স্থানীয় এক বাঙালি যুবকও আহত হয়েছেন। এ ঘটনায় ইউপিডিএফ জনসংহতি সমিতিকে দায়ী করলেও জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ