• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বান্দরবানের রোয়াংছড়ির কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Nov 2014   Friday

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মালম্বিদের কঠিন চীবর দানোৎসব বৃহস্পতবার সম্পন্ন হয়েছে।রোয়াংছড়ি উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ বিহার প্রাঙ্গনে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাঞ্চনজয় তংচংঙ্গ্যা, রোয়াংছড়ির উপজেলা চেয়ারম্যান ক্যবামং মার্মা,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, ভাইস চেয়ারম্যান  ক্যসাইনু মার্মা(লুছোঅং), মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মার্মা,বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যাচিং চৌধুরী,রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুচ্ছত্তার, রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চহ্লামং মার্মা,সদর ইউপি চেয়ারম্যান সাহ্লামং মার্মা, আলীক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ তংচঙ্গ্যা,রোয়াংছড়ি উপজেলা জনসংহতি সমিতির সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান অংশৈমং মারমা প্রমুখ।বিকাল ৩টায় প্রতিমন্ত্রী হাজারো পুণ্যার্থীদের সাথে নিয়ে ধর্মীয় মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি রোয়াংছড়ির গুরুত্ব পুর্ণ সড়ক প্রদক্ষিন করে বিহারে গিয়ে শেষ হয়। এর পর বিহার প্রঙ্গনে বিশাল ধর্ম সভা অনুষ্টিত হয়। ধর্মসভায় বিভিন্ন স্থানের বিহার অধ্যক্ষ গন উপস্থিত ছিলেন। এ দিন সকালে ভিক্ষু সংঘের পিন্ডদানও জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি সুচনা করা হয়।ধর্মীয় দেশনার পরে প্রতিমন্ত্রী হাজার মঙ্গল প্রদীপ পুজার শেষে ফানুস উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, মহামতি গৌতম বুদ্ধের বানী অনুসরন করলে সমাজের সকল প্রকার অনাচার, অবিচার দুর করা সম্ভব। বৌদ্ধ ধর্মের মুল বাণী হচ্ছে অহিংসা পরম ধর্ম। তিনি মহামতি গৌতম বুদ্ধের বাণী বুকে ধারন করে দেশ এবং সমাজ সেবায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ