• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

বাঘাইছড়িতে বেতন না পাওয়ায় শিক্ষা কর্মকর্তাকে আড়াই ঘন্টা অবরুদ্ধ রাখে শিক্ষক-কর্মচারীরা

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2015   Tuesday

মঙ্গলবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তার নিজ কক্ষে আড়াই ঘন্টাব্যাপী অবরুদ্ধ করেছে বিক্ষুদ্ধ শিক্ষক ও কর্মচারীর। এপ্রিল মাসের বেতন না পাওয়ায় বিক্ষুদ্ধ মাধ্যমিক শিক্ষকরা তালা মেরে দিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ রাখেন। অবশ্যই আড়াই ঘন্টা অবরুদ্ধ রাখার পর উপজেলা পরিষদ  ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হন শিক্ষা কর্মকর্তা।

 

বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা জানান,বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  নুর  মোহাম্মদ এপ্রিল মাসের উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেদের বেতন বন্ধ  রাখার জন্য লিখিতভাবে  সোনালী  ব্যাংক উপজেলা শাখাকে নিদের্শনদেন। মঙ্গরবার উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীরা মাসিক বেতনের টাকা সোনালী ব্যাংক থেকে  তুলতে গিয়ে বেতন বন্ধের নির্দেশ জানতে পারেন। পরে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও   কোন ইতিবািচক সাড়া না পাওয়ায় এক পর্যায়ে বিক্ষুদ্ধ শিক্ষক ও কর্মচারীরা ওই শিক্ষা কর্মকর্তার  কক্ষে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন  চৌধুরী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন সুমিতা চাকমা উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে ছুটে যান। পরে তাদের উপস্থিতিতে উভয়  পক্ষের সাথে আলোচনার মাধ্যমে শিক্ষা কর্মকর্তার জারি করা পূর্বের নির্দেশ প্রত্যাহার করলে  বিক্ষুদ্ধ শিক্ষক ও কর্মচারীরা শান্ত হন এবং আড়াই  ঘন্টা ধরে শিক্ষা কর্মকর্তা তার কক্ষে অবরুদ্ধ থাকার মুক্ত হন। 

 

বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইসচেয়ারম্যান সুমিতা চাকমা জানান,বিযয়টি নিয়ে  উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলাপ করে  কোন সাড়া পাওয়া যায়নি।পরে অনাকাঙ্কিত ঘটনার খবর  পেয়ে দ্রত ঘটনাস্থলে  গিয়ে উভয়ের সাথে আলাপ করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী  কর্মকর্তা সুমন  চৌধুরী  অবরুদ্ধ করার ব্যাপারে সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে তিনি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান  উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে শিক্ষা কর্মকর্তাকে উর্দ্ধতন কর্মকতার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিই। পরে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি সমস্যার সমাধান হয়েছে।

 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ